আজ সিংড়ায় ডায়াবেটিক, দন্ত ও চক্ষু হাসপাতাল শুভ উদ্বোধন করা হল। গত October 1st, 2011 আমরা  প্রায় ২০০ জন বিভিন্ন পেশাজিবি গণ্যমান্য বাক্তিদের নিয়ে আমরা একটি ডায়াবেটিক সমিতি গঠন করেছিলাম। আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন যে মাত্র আড়াই মাসের মধ্যে সবার সার্বিক সহযোগিতায় এবং প্রায় ৬ লক্ষ্য টাকা দানে আমরা একটি আধুনিক ডায়াবেটিক, দন্ত ও চক্ষু হাসপাতাল স্থাপন করতে পেরেছি। আমি মনে করি এই হাসপাতাল আমার সিংড়া এলাকার ৯০০০ এর বেশি ডায়াবেটিক রোগীর সুচিকিৎসা প্রদানে সক্ষম হবে।